• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

শেরপুরের ঝিনাইগাতীতে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার সহযোগী মোশারফ গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার সহযোগী মোশারফ(৩০)কে গ্রেপ্তার করেছে
র‌্যাব। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার দক্ষিণখান এলাকার চালাবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোশারফ উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পশ্চিম মানিককুড়া গ্রামের দিন মজুর মোহাম্মদ আলীর মেয়ে ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মোশারফ হোসেনের বসত বাড়ীতে তার মেয়ের সাথে ভিকটিম খেলা করছিল। মোশারফ হোসেনের মেয়ে খেলা শেষে ঘরে চলে যায় এবং তার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত হয়ে পরে। সেই সুবাদে ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সু-পরিকল্পিতভাবে কৌশলে তার গোয়াল ঘরে নিয়ে যায়। ওই গোয়াল ঘরে আগে থেকেই উৎপেতে থাকা ঝিনাইগাতী সদরের আব্দুস সামাদের ছেলে আরাফাত ফয়সাল এবং মোশারফ হোসেন যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশে ভিকটিমকে ভয়-ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ভিকটিম ভয়ে কান্না-কাটি ও চিৎকার করলে তারা ভিকটিমকে ছেড়ে দেয়। ভিকটিম বাড়ীতে চলে যায় এবং ভয়ে পরিবারের কারো সাথে এ ঘটনার বিষয়ে গোপন রাখে। পরবর্তীতে ভিকটিম অসুস্থবোধ করলে কোন কিছু বলতে না চাইলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উক্ত ঘটনা জানায়। পরবর্তীতে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় ফাকরাবাদ গ্রামের এক নার্সের কাছে চিকিৎসা নেয়। এদিকে ধর্ষণের ঘটনাটি ধাঁমাচাপা দিতে মোশারফ হোসেনের নেতৃত্বে কিছু লোক ভিকটিমের পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এমতাবস্থায় ভিকটিমের চাচা ৯৯৯ এর মাধ্যমে ঝিনাইগাতী থানা পুলিশকে জানালে থানা পুলিশ এসে ঘটনার সত্যতা যাচাই করে আরাফাত ফয়সালকে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানা পুলিশ। অপরদিকে ভিকটিমকে থানা পুলিশ কর্তৃক ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা গুরুত্বর দেখে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ভিকটিমের বাবা শেরপুর সদর থানায় অভিযোগ দাখিল করে। এ ঘটনার পরে আসামী মোশারফ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়।

পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার যৌথ আভিযানে ২৫ আগষ্ট শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার দক্ষিণখান থানার চালাবন এলাকা থেকে শিশু ধর্ষণের সহযোগী মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানায় সোর্পদ করে।

এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, র‌্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত মোশারফকে শনিবার দুপুরে শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category