• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে মাছ ধরা বাউত উৎসব অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৬৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য মাছ ধরা বাউত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার ভোগাই নদীতে দলবেঁধে বাউত উৎসবে নামেন মৎস্য শিকারীরা।
জানা গেছে, বর্ষা মৌসুম শেষে অক্টোবর নভেম্বর মাস এলে খাল বিল নদ নদীর পানি কমে যায়। এসময় গ্রামবাসীরা মিলে পলো, ঝাঁকিজাল, ছিপজাল, ঠেলাজাল, লাঠি ও বিভিন্ন ফাঁদ নিয়ে দলবেঁধে জলাশয়ে মাছ ধরতে বাউত উৎসবে মেতে উঠেন। রবিবার উপজেলার পাঁচগাও, রাজনগর, দোহালিয়া, সন্নাসীভিটা ও কোন্নগর গ্রামের প্রায় দুই শতাধিক মৎস্য শিকারী নাকুগাঁও স্থলবন্দর এলাকার চারআলী ব্রীজপাড় থেকে বয়াত উৎসবে নামেন। পরে প্রায় ৬ কিলোমিটার নদীর ভাটীতে দিনব্যাপী মাছ শিকার করেন। মাছ শিকারীরা জানায়, আগে থেকেই নির্ধারন করেন কবে তারা বাউত উৎসব করবেন।
উৎসবে অংশগ্রহণকারী উপজেলার পাঁচগাও গ্রামের আহাম্মদ আলী তিনি ৮ কেজি ওজনের একটি আইড় মাছ শিকার করেছেন। তিনি বলেন, প্রতিবছর আমরা ৪/৫ গ্রামের শিকারী মিলে নিজেদের তৈরি পলো ও জাল নিয়ে উপজেলার ভোগাই নদী, চেল্লাখালী নদী, মহারশি নদী, মালিঝিকান্দা নদী ও ধলী বিলে আশ্বিন কার্তিক মাসে দলবেঁধে বাউত উৎসবে অংশগ্রহণ করি। এতে কেউ মাছ শিকার না করতে পারলেও বেশ আনন্দ উপভোগ করেন।
এ ব‍্যাপারে উপজেলা মৎস‍্য কর্মকর্তা এমদাদুল হক এ প্রতিনিধিকে বলেন, গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য বাউত উৎসবে দলবেঁধে মাছ শিকার করার কোন আইন নেই। এ জাতীয় কোন উৎসব করতে হলে প্রশাসনের পুর্ব অনুমতি নিতে হবে। তাছাড়া এভাবে মাছ শিকার করলে দেশীয় জাতের মাছের বংশ বিস্তার ও প্রজনন সমস্যার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category