• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকান্ড

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এঘটনায় চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. মুসলিম উদ্দিন, মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম ও ডা. রাকিবুল হাসান।
শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাহাত চৌধুরী বলেন, প্যাথলজি রুমে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি। হাসপাতালের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকান্ডের প্রকৃত ঘটনা নির্ণয় করতে ফায়ার সার্ভিসের মাধ্যমেও তদন্তের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই প্যাথলজি বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category