• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেরপুরের সীমান্তে আবর্জনার নীচে মিললো ৩০০ বোতল ভারতীয় মদ

দিনকাল বিডি / ৮২ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ মে, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে আবর্জনার নীচে পাওয়া গেলো আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০০ বোতল মদ। শনিবার (১৭মে) ভোরে উপজেলার রাংটিয়া এলাকার এক বৃদ্ধার বাড়ীর পাশে পরিত্যক্ত অবস্থায় এইসব মদ উদ্ধার করে পুলিশ।

থানার সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে মাদকচোরাকারবারি পাচারের উদ্দেশে স্থানীয় রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ীর পাশে ১২টি বস্তায় ৩০০বোতল মদ আবর্জনা দিয়ে ডেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই হাসেম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে আবর্জনা দিয়ে ঢেকে রাখাবস্থায় ১২টি বস্তায় ৩০০বোতল ভারতীয় মদ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে শনিবার দুপুরে সত্যতা নিশ্চিত করে জানান, মদগুলো উদ্ধার করে থানায় আনা সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category