• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সংবর্ধনা পেলো জাতীয় শিশু পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পী সাম্য

দিনকাল বিডি / ২৫০ Time View
প্রকাশঃ সোমবার, ৭ আগস্ট, ২০২৩

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি জামালপুর :

জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা ২০২৩-এ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জনকারী শিশু শিল্পী লিউনা তাসনিম সাম্যকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (৬ আগষ্ট) সন্ধ্যায় উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্ষুদে কণ্ঠশিল্পীকে সংবর্ধনা দেয়া হয়।

সাম্য উপজেলার মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। সে উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন পরিচালিত উত্তরণ সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রী। বাবা আজমত আলী সরকারি চাকুরিজীবি ও মা আরজুৃমান মুস্তারী গৃহিনী।

সম্প্রতি ১১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী স্কুল-মাদ্রাসা পর্যায়ে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা শুরু হয়। সাম্য প্রথমে উপজেলা পর্যায়ে হামদ-নাত বিষয়ে প্রথম হয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতা করার সুযোগ পায়। এরপর জেলা থেকে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায় ও পরে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করে চ্যাপিয়ন হবার গৌরব অর্জন করে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, এ উপলক্ষে অতি সম্প্রতি এই ক্ষুদে কন্ঠ শিল্পীকে বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি স্বর্ণপদকে ভূষিত করবেন।

উল্লেখ্য যে, ২০১৯ সালে আন্ত: প্রাথমিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিভাময়ী এই ক্ষুদে শিল্পী লোকসঙ্গীতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে এবং প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক লাভ করে।

জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী এই শিল্পীর সংবর্ধনা অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য ও বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফরাজী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির, সংগীত শিক্ষক মোহাম্মদ রফিক, সিনিয়র সদস্য শামসুল আলম খাজা, গুরুকণ্ঠ সংগীত একাডেমির পরিচালক মো. আমিনুল ইসলাম, শহীদ সমর থিয়েটারের যুগ্ন সাধারন সম্পাদক মো. হারুনুর রশিদ, নাট্যকর্মী ও সাংবাদিক জিল্লুর রহমান রতন, পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণকারী সংগঠন বিহঙ্গের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বিহঙ্গ ও উত্তরণ সদস্য মো. শাহজাদা, শিশুতোষ সংগঠন ভোর হলো’র সাধারণ সম্পাদক মো. শাকিল খান, উত্তরণ সংগীত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ অসংখ্য গুনগ্রাহী ও সাম্যভক্তরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল হতে সাম্যের মতো প্রতিভাময়ী ও সম্ভাবনাময়ী শিশু শিল্পীদের খুঁজে বের করতে হবে। এদেরকে সঠিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে প্রতিভা বিকাশে সহযোগিতা করলে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশ আরো একধাপ এগিয়ে যাবে।

ফুলেল সংবর্ধনায় সিক্ত আপ্লুত লিউনা তাসনিম সাম্য তার অনুভূতি ব্যক্ত করে আমাদের প্রতিবেদককে বলেন, আমি জানিনা, এত সম্মান পাওয়ার যোগ্য কিনা আমি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের স্নেহ আদর ও ভালোবাসার ঋণ কোনদিন শোধ হবার নয়। বিশেষ করে আমার সংগীত শিক্ষক ওস্তাদ মো.রফিক স্যার, নাজমুল ইসলাম রোমান স্যার, সৈয়দুজ্জামান শান্ত স্যার, উত্তরণের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির চাচ্চু, আপনাদের পদধুলি আমার চিরদিনের পাথেয় হবে। আর উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সংগীত বিদ্যালয় আমার সংগীত শিক্ষার আঁতুড় ঘর। আমি উত্তরনগর্ভে জন্ম নেয়া সঙ্গীতকন্যা সাম্য হয়ে উত্তরণের কোলে হেসে খেলে সংগীত চর্চায় নিজেকে আরও সমৃদ্ধ করতে চাই। আরো বড় হতে চাই। দোয়া চাই। উত্তরণ মা চিরজীবী হোক। জন্ম দিক হাজারো সংগীত সন্তানের। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category