• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

সড়কের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ: পুলিশ সুপার আক্তারুজ্জামান

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জুন, ২০২৫

স্টাফ রিপোটারঃ-

সড়কের শৃঙ্খলা রক্ষা এবং পুলিশের শুদ্ধি অভিযান জোরদার করতে মাঠপর্যায়ে তৎপর হাইওয়ে পুলিশ। গাজীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার ড. আ.ক.ম আক্তারুজ্জামান বলেছেন, ‘আমি সততারপরিসর সঙ্গে কাজ করতে চাই, দুর্নীতি থেকে মুক্ত থাকতে চাই। পুলিশ যদি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, আমি কঠোরভাবে ব্যবস্থা নেব।’

বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা হাইওয়ে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. আ.ক.ম আক্তারুজ্জামান বলেন, ‘আমি নিজে কোনো মাসোহারা বা দুর্নীতির সঙ্গে জড়িত নই। শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করছি। পুলিশের ভেতরে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেব।

যারা ভুঁইফোড় বা তথাকথিত সাংবাদিক পরিচয়ে পুলিশের সখ্যতা গড়ে তোলে এবং দুর্নীতিতে যুক্ত থাকে, তাদেরও কঠোরভাবে দমন করা হবে।’ তিনি আরও বলেন, সড়কের শৃঙ্খলা বজায় রাখতে থ্রি হুইলারসহ সব ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাইওয়ে পুলিশ সড়কের শৃঙ্খলা রক্ষায় সর্বদা কাজ করে যাচ্ছে।

এর আগে অনুষ্ঠানের শুরুর দিকে অবৈধ অটোরিকশা, মহাসড়ক দখল করে ভাসমান বাজার ও মাওনা চৌরাস্তা উড়াল সড়কের নিচে ময়লার ভাগাড় প্রসঙ্গে প্রতিবাদ মূলক বক্তব্য রাখেন, সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মণ্ডল, এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবির, এনিটিভির শ্রীপুর প্রতিনিধি(অনলাইন) আব্দুর রউফ রুবেল ও নয়া দিগন্তের গাজীপুর প্রতিনিধি (মাল্টিমিডিয়া) মো. মোজাহিদ।

সভায় মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন প্রধান, পৌর জামায়াতের আমির ডাক্তার আনিসুজ্জামান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজান ও জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ নওশাদ মোস্তাক মোল্লাহ্। ছাত্র প্রতিনিধি হাসান হাবিব, সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category