• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সন্তানের কাছে তার মা’ই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

শেখ আরিফ,নারায়ণগঞ্জ-বন্দরঃ
কলাগাছিয়া ইউনিয়ন বুরুন্দী মোহাম্মদীয়া ইসলামিয়া নুরানী ও হাফিজীয়া মাদ্রাসায় বার্ষিক ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১২ডিসেম্বর সকাল ১০টায় অত্র মাদরাসা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুন্দী মোহাম্মদীয়া ইসলামিয়া নুরানী ও হাফিজীয়া মাদ্রাসার গভর্নিং বডির সাধারন সম্প্দাক ও কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা ব্যবসায়ী হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,প্রতিবারই আমাদের এলাকার মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীরা সম্মানজনক ফলাফল করে আসছে। এ ফলাফলের জন্য মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষকদের প্রতি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন আপনারা আপনাদের সন্তানদের প্রতি যতœবান হবেন। যাতে ভবিষ্যতে আরো ভাল ফলাফল অর্জন করে মাদ্রাসা তথা এলাকার সুনাম অক্ষুন্ন রাখতে পারে। কেননা একজন সন্তানের কাছে তার মা’ই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক।

এ সময় তিনি আরো বলেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারে ব্যাপক কাজ করে যাচ্ছে। প্রতি বৎসরের প্রথম দিকেই শিক্ষার্থীদের হাতে নতুন বইসহ উপবৃত্তির ব্যবস্থা চলমান আছে। তাই আপনারা আমার নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। পাশাপাশি নারায়ণগঞ্জের গন মানুষের নেতা একেএম শামীম ওসমান ও একেএম সেলিম ওসমান ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সমাজ উপহার দিতে দিনরাত কাজ করে যাচ্ছে। আমি তাদেরও দীর্ঘজীবন কামনা করি।

অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হাজী সামসুল হকের সভাপতিত্বে তোফাজ্জল হোসেন,জহিরুল হক,মাওলানা আব্দুল কাইয়ুম,মাওলানা সজিব,মাওলানা আবু তাহের,মাওলানা নজরুল ইসলাম,হাশেম মাষ্টার,বিপ্লব হাজী,শাহিন ভূইয়া,হাজী ইয়ার ভূইয়া,হাজী আনোয়ার হোসেন,নাজিম উদ্দিনসহ অত্র মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category