• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাংবাদিক নেতার বিরুদ্ধে ভিন্ন কৌশলে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মামলার প্রস্তুতি

দিনকাল বিডি / ৩৩৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় ভিন্ন কৌশলে সাংবাদিক নেতা মুহাম্মদ কামরুল ইসলামকে জড়িতে সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তমালতলার নূরপুর চকপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ কামরুল ইসলাম জানান, গত ২৪ অক্টোবর দৈনিক কালেরকন্ঠসহ একাধিক অনলাইন পোর্টালে তাকে জামায়াত নেতা হিসেবে উল্লেখ করে জমি দখলের অভিযোগে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে জানানো হয় একই গ্রামের শিখা বেগম তার বিরুদ্ধে ইউএনওর কছে ভিপি জমি দখলের অভিযোগ দেন এবং পরে সংবাদ সম্মেলন করেন।

তিনি আরও বলেন, উক্ত জমিটি তার নয় এবং এ জমি দখলের কোনো চেষ্টাও তিনি করেননি। তবে তিনি একসময় জামায়াতে ইসলামীর রাজনীতি করতেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর সাধারণ সমর্থক। তিনি দীর্ঘ দেড় যুগ ধরে সাংবাদিকতা পেশায় নিয়জিত আছেন এবং বর্তমানে বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে সংবাদ করায় তাকে টার্গেট করে মানহানি করা হচ্ছে। এর বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করবেন বলেও জানান তিনি

অপরদিকে সংবাদ সম্মেলনে ওই ভিপি জমির মালিক মতিউর রহমান মধু জানান, এই জমিটি (ভিপি) যুগ যুগ ধরে লিজ নিয়ে আমি বসবাস করছি। শিখা ও শামিমসহ কয়েকজনের অত্যাচারে আমি ওই জমি থেকে বাড়ি সরিয়ে পাশে আমার মায়ের জমিতে বসবাস করছি। আমার এই জমিতে গরুর খামার করার জন্য উদ্যোগ গ্রহণ করলে তারা আমাকে বাধা প্রদান করে এবং হত্যা হুমকি দেন। এনিয়ে আমি বাগাতিপাড়া মডেল থানা একটি সাধারণ ডায়েরি করি। এরপর তারা আমার নামে এবং প্রতিবেশী মুহাম্মদ কামরুল ইসলামের নামে ভুয়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন।

এনিয়ে জানতে চাইলে অভিযুক্ত সেই শিখা খাতুন এবং শামিম হোসেন বলেন, জমি নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। কামরুলের নামে অভিযোগ আমরা নিজে থেকে করতে চাইনি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, ভিপি জমি যিনি সরকারি নিয়ম অনুযায়ী লিজ নিবেন তিনিই ওই জমি ভোগদখল করতে পারবেন। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category