• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহার পৌর ওয়ার্ড যুবদল অফিসে অগ্নিসংযোগ, ককটেল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহার পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত সোমবার (১৯ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১০টায় সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে যুবদল অফিসে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে পৌর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ ঘটনাস্থানে আসেন।
জানাযায়, গত সোমবার রাত সাড়ে ১০ টায় কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত চায়নার মোড়ে এসে সান্তাহার পৌর ৪নং ওয়ার্ড যবদল অফিসে ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে ওই অফিসে পেট্রোল ঢেলে আসবাবপত্রে অগ্নি সংংযোগ করে। এতে অফিসের ভিতর থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়। সান্তাহার পৌর যুবদলের সভাপতি ওয়াহেদুজ্জামান ওয়াহেদ জানান, সানআতহারকে অশান্ত করতে আওয়ামীলীগের সন্ত্রাসীরা এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটায়। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার (২০ আগষ্ট) বেলা ১১ টায় সান্তাহার পৌর এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্ততি চলছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, ঘটনাস্থল থেকে ৭টি ককটেল সদৃশ বস্ত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনও কোন মামলা হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হব্।ে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category