• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহারে ক্লাব ঘর থেকে সরঞ্জামসহ ১২ জুয়াড়ি গ্রেফতার

দিনকাল বিডি / ১২৩ Time View
প্রকাশঃ সোমবার, ৩ জুলাই, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহারে ক্লাব ঘরে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সরঞ্জামসহ ১২জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত রোববার (২ জুলাই) দিবাগত রাতে সান্তাহার পুরাতন মাছবাজার এলাকার সানফ্লাওয়ার ক্রীড়া ক্লাব ঘরের ভিতর থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো. সান্তাহার হলুদঘর এলাকার নাজিমুদ্দিনের ছেলে জাহেদ খান (৩০). বাবু সাখিদারের ছেলে রানা সাখিদার (৩৮). চুন্নু মিয়ার ছেলে সোহেল রানা (৩৫), নিজাম উদ্দিনের ছেলে জামাল খান (৪৫), মহসিন আলীর ছেলে উজ্জল (৩২). গনি মন্ডলের ছেলে ফিরোজ (৩৫), এলেম খানের ছেলে আরিফুল ইসলাম (২৫), আতোয়ার রহমানের ছেলে নয়ন (৩২). আব্দুল হামিদের ছেলে মিলন হোসেন (৩৫). হাদেস সরদারের ছেলে খলির সরদার (৩৮). মন্টু হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) ও কাজল মন্ডলের ছেলে সজিব মন্ডল (৩২)।
পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে সান্তাহার পুরাতন মাছবাজার এলাকায় অবস্থিত সানফ্লাওয়ার ক্লাব ঘরে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ফাঁড়ির টিএসআই মেহেদী হাসান ফোসসহ ওই স্থানে অভিযান চালান। অভিযানে ক্লাব ঘরে জুয়া খেরার সময় উল্লেখিত ১২জন পেশাদারী জুয়াড়িকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ৫ হাজার ১০০ টাকা ও তিন সেট তাস উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনাচর্জ রেজাউল করিম গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে গতকাল সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category