• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর রক্তাক্ত লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ বুধবার, ৮ মে, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
আদমদীঘির সান্তাহার টিকিট কাউন্টারের যাত্রী ছাউনির নিচে থেকে স্বপন সরদার (৩৮) নামের এক মাদকসেবীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৭ মে) রাত ১০ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন টিকিট কাউন্টারের যাত্রী ছাউনির নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বপন সরদার উপজেলার সান্তাহার পৌরসভার খাড়ির ব্রিজ এলাকার মৃত আহমাদ সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, স্বপন সরদার বেশ কিছু দিন যাবত বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্তে জড়িয়ে পড়ে। সে গত কয়েকদিন আগে বাড়ি থেকে বেড়িয়ে আসে। এরপর গত মঙ্গলবার রাতে সান্তাহার রেলওয়ে টিকিট কাউন্টারের নিচে স্বপন সরদারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখতে পাওযা যায়। প্রত্যক্ষদর্শি এক নারী জানায়, সে কয়েকদিন ধরে তার শরীরের বিভিন্ন অঙ্গে নিজেই এ্যাম্পুল

ইনজেকশন পুশ করে আসছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে মাদকাসক্ত ছিল। তবে ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category