• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সান্তাহারে ট্রেন থেকে গাঁজা উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে এ সময় মাদকরবারী পালিয়ে যাওয়াই কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) মধ্য রাতে উপজেলার সান্তাহার জংশন স্টেশনে অপেক্ষামান করতোয়া এক্সপ্রেস ট্রেন থেকে পরিতাক্ত অবস্থায় এই গাঁজা উদ্ধার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নরেশ রায় বলেন, বুড়িমারী থেকে সান্তাহারে চলচললকারী করতোয়া এক্সপ্রেস ট্রেন শনিবার মধ্য রাতে সান্তাহারে পৌছালে গোপন সংবাদের ভিত্তিতে ঐ ট্রেনের ‘ঙ’ নং বগীতে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভিতর ৫টি পলিথিনের ব্যাগ থেকে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। তবে এসময় কোনো মাদক কারবারীকে পাওয়া যায় নাই। ধারণা করা হচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে গেছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category