• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহারে ট্রেনযাত্রীর ব্যাগ থেকে ২৫৬ বোতল ফেনন্সিডিল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৩৩০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিনা টিকিটের ট্রেন যাত্রীর কাছে থাকা ট্রলি ব্যাগ ও কাগজের কার্টুন তল্লাশী চালিয়ে ২৫৬ বোতল ফেনন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মাদক কারবারি যাত্রীর নাম মাসুদুর রহমান (৩৫)। তিনি যশোর কোতয়ালী থানার রায়পাড়া চাচড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের ‘খ’ বগির আট নম্বর কেবিনের ২৩নম্বর সিটের যাত্রী মাসুদুর রহমান কৌশলে কাগজের কার্টুন ও ট্রলি ব্যাগে মাদক নিয়ে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। সোমবার রাত ১২টার দিকে ওই ট্রেনটি সান্তাহার স্টেশনের নিরাপত্তা বাহিনী অফিসের পশ্চিম পার্শ্বে তিন নম্বর প্লাটফরমের দুই নম্বর লাইনে দাঁড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকেটের যাত্রী মাসুদুরকে গ্রেপ্তার করা হয়। এরপর তার কাছে থাকা ট্রলি ব্যাগ, কাগজের কার্টুন ও স্কুলব্যাগ খুলতেই বেড়িয়ে আসে ২৫৬ বোতল ফেনন্সিডিল। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category