• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহারে ৩শ পিচ এ্যাম্পলসহ গ্রাম্য চিকিৎসক গ্রেফতার

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ১০ মে, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে এক দন্ত চিকিৎসালয়ে অভিযান চালিয়ে ৩শ পিচ নেশার (ইজিয়াম) এ্যাম্পলসহ মকছেদ খান ওরফে বিষু (৫৩) নামের এক গ্রাম্য চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার (৯ মে) বিকেলে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মুনিরা সুলতানার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর “খ” সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মকছেদ খান ওরফে বিষু আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার মাসুদ খানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা গেছে, মকসেদ খান ওরফে বিষু দীর্ঘ দিন যাবত সান্তাহার পৌরসভা সড়কে তার চিকিৎসালয়ে চিকিৎসার আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মুনিরা সুলতানার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর “খ” সার্কেলের সদস্যরা ওই চিকিৎসালয়ে অভিযান চালান। অভিযানে ওই চিকিৎসালয়ে ভিতর খাটের নীচে কাগজের কার্টুনে রাখা তিন‘শ পিচ নেশার এ্যাম্পল (ইজিয়াম) জব্দ করা হয় । এ ঘটনায় সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম বাদি হয়ে রাত ৯টায় গ্রাম্য চিকিৎসক মকসেদ খান বিষুকে আসামী করে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category