• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাপাহার কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্রে শিক্ষা উপকরণ দিলেন ইউএনও

দিনকাল বিডি / ১৯৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

স্টাফরিপোর্টারঃনওগাঁর সাপাহার উপজেলার বিন্নাকুড়ি কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
মঙ্গলবার বিকেলে শিক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সকল শিশু শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ করেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে দুইবার ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
কচি-কোমল এই শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার। আগামী দিনে লেখাপড়ায় সাফল্য কামনা করেন তিনি।
এ সময় সাপাহার উপজেলা সাবেক জনসাস্থ্য সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার উপস্থিত ছিলেন।
পরে বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category