• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্যে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল আজিজ।
শনিবার দুপুরে সাপাহার থানার ওসি’র কার্যালয়ে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সমাজের বিভিন্ন অসংগতিপূর্ণ বিষয়, মাদক,ছিনতাই, চোরা-কারবার,সদরের জিরো পয়েন্টে যানজট নিরোসনের উপায় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় তিনি বলেন-আমি এই থানায় ওসি’র দ্বায়িত্ব নেওয়ার পরে ঈদে যাতে করে এ উপজেলার মানুষ; নিরাপদে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে সে জন্য উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ টিমের পাশাপাশি গ্রাম পুলিশ নিযুক্ত করে টহলের ব্যবস্থা করার কারণে কোন প্রকার সমস্যা সৃষ্টি হয়নি।
তিনি আরও বলেন- দুর্নীতির বিরুদ্ধে পুলিশকে সহযোগিতা করা সহ সাংবাদিক মহল কে সমাজের নানা মুখী অনিয়মের চিত্র তুলে ধরতে বলেন।
এসময় সাপাহার প্রেসক্লারে সাধারণ সম্পাদক দৈনিক যায়যায় দিন ও এস টিভি বাংলা প্রতিনিধি বাবুল আকতার,সহ-সভাপতি উত্তরকোন প্রতিনিধি মফিজ উদ্দীন, যুগ্ম সম্পাদক দৈনিক খবর পত্র প্রতিনিধি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি শরিফ তালুকদার,
অর্থ ও দপ্তর সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি তোফায়েল আহমেদ ,কার্যনির্বাহী সদস্য দৈনিক ভোরের দর্পণ ও কালবেলা প্রতিনিধি প্রদীপ কুমার সাহা, সাংবাদিক ইব্রাহিম খলিল, বাংলাদেশ সংবাদ প্রতিনিধি আব্দুল্লাহ আনছারী, দৈনিক দেশের কন্ঠ ও গণকন্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category