• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাপাহারে আম বাজার জাতকরণ বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সাপাহার(নওগাঁ)প্রতিনিধঃ আসন্ন আমের মৌসমে সাপাহার উপজেলার উৎপাদিত আম বাজারজাতকরণ সংক্রান্ত বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২২এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ’র সভাপতিত্বে উপজেলার সকল আমচাষী,বাগান মালিকগণ এবং আম আড়ৎদারদের নিয়ে আমের ওজন, নির্ধারণ, আড়ৎদারী,যানজট নিরসন ও বাজার পরিস্কার পরিচ্ছন্ন সহ বিভিন্ন সমস্যা ও তার সমাধানে এবং সাপাহারের উৎপাদিত আম বাজারজাতকরণ সংক্রান্ত আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে আমচাষীদের মধ্যে সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী জামায়াতের উপজেলা আমির আবুল খায়ের তরুন, আমচাষী কল্যাণ সমিতির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী সহ অনেক আমচাষীগন এছাড়া আমআড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, সহ সভাপতি জয়নাল আবেদিন, বাপ্পী সরকার প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উক্ত মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, ছাত্র প্রতিনিধিগন সাংবাদিক, সকল ব্যাংকের কর্মকর্তাগন,পরিবহন শ্রমিক সভাপতি, কুরিয়ার সার্ভিসের এজেন্টগন সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category