• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাপাহারে একই রাতে দুই স্থানে চুরি সংঘঠিত

দিনকাল বিডি / ২১৭ Time View
প্রকাশঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহারে একই রাতে দু’টি স্থানে চুরি সংঘটিত হয়েছে।
জানা গেছে গত শুক্রবার দিবাগত রাতে চোরেরদল উপজেলার শিমুল ডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (মাস্টার) এর বাড়ীর ইটের প্রাচীরে সিঁদ কেটে গোয়াল ঘর হতে গাভী, বকন ও একটি এঁড়ে বাছুর সহ মোট ৩টি গরু চুরি করে নিয়ে যায় যার আনুমানিক ম‚ল্য ২লক্ষ টাকা এবং পাশর্^বর্তী মদনশিং সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে খনন কাজে ব্যবহৃত দু’টি এসকেভেটর (ভেকু মেশিন)এর কাঁচ ভেঙ্গে ৪টি শক্তিশালী ব্যাটারী যার আনুমানিক ম‚ল্য ১লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে।
রফিকুল ইসলাম মাস্টার জানান যে,প্রতি দিনের ন্যায় রাতে নিজ ঘরে শুয়ে পড়ে গভীর রাতে চোরেদল তার বাড়ীর ইটের প্রাচীরে সিঁদ কেটে বাড়ীর ভিতরে প্রবেশ করে এবং তার গোয়াল ঘরে থাকা ৩টি গরু চুরি করে নিয়ে যায়।
এছাড়া এসকেভেটরের মালিক পাবনা জেলার রনজু শেখও মহাদেবপুর উপজেলার আলমগীর জানান যে, ওই পুকুরে মাটি কেটে রাত সাড়ে ১১টার দিকে কাজ বন্ধ করে ড্রাইভার হেলপার সবাই নিজ আস্তানায় এসে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে চোরেরা তাদের মেশিনের গøাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দু’টি মেশিনের মধ্যে থাকা শক্তিশালী ৪টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। সকালে পুনরায় কাজ করতে গিয়ে তারা বিষয়টি জানতে পারে। বিষয়টি তারা স্থানীয় থানায় জানাবেন কিনা তা নিয়ে ভাবছেন বলেও জানিয়েছেন। হঠাৎ করে সাপাহার উপজেলা সদর সহ বিভিন্ন গ্রামে এবং রাস্তায় ইজিবাইক সহ ছোট ছোট যানবাহন গুলি আটকিয়ে ছিনতাই ও চালকাকে জিম্মি করে গাড়ী সহ টাকা পয়সা,মোবাইল ছিনতাইয়ের ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় উপজেলাবাসী শঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে। সচেতন মহল সহ উপজেলাবাসী আইন শংৃঙ্খলার উন্নতি কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এর সাথে কথা হলে তিনি জানান যে, এখনও থানায় কোন অভিযোগ আসেনি তবে এলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category