• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাপাহারে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উৎসবে আনন্দে দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায়যায়দিন এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সাপাহার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কর্তন,আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যে দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

পত্রিকার উপজেলা প্রতিনিধি বাবুল আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বী (ফজলু ভাই) বাংলাদেশ প্রেসক্লাব সাপাহার উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী,সাপাহার মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম,সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি নিখিল চন্দ্র বর্মন,দৈনিক আজকালের খবর প্রতিনিধি গোলাপ খন্দকার,দৈনিক ভোরেরপাতা পত্রিকার প্রতিনিধি নয়ন বাবু,মোস্তফা কামাল সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজসেবীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category