• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাপাহারে রহস্যজনক ভাবে গৃহবধূ নিখোঁজ

দিনকাল বিডি ২৪ / ৭৩৭ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ: নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী মাদ্রাসা পাড়া থেকে মোছাঃআনওয়ারী বেগম(৩৫)নামের এক গৃহবধূ রহস্য জনক ভাবে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ ওই গৃহবধুর স্বামী ও বাবার বাড়ির লোকজন সম্ভাব্য সকল স্থানে খ খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি। এ ব্যাপারে নিখোঁজ আনওয়ারী বেগমের পিতা মাহবুবুর রহমান শুক্রবার দুপুরে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন।

উল্লেখ্য যে একই উপজেলার কলমুডাঙ্গা গ্রামের মাহাবুর রহমানের মেয়ে মোছাঃ আনওয়ারী বেগমের সাথে পাতাড়ী মাদ্রাসা পাড়ার শফিকুল ইসলামের বিয়ে হয়। তাদের দীর্ঘদিনের সংসার জীবনে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে । কয়েক দিন পুর্বে গৃহবধূ আনওয়ারী বেগম বাবার বাড়ি বেড়াতে গিয়ে ছিলেন। সেখানে কয়েকদিন থাকার পর ঘটনার দিন গত বৃহস্পতিবার বিকেলে স্বামীর বাড়ি ফিরে আসেন।

সংসারের কাজ কর্ম যথারীতি করার এক পর্যায়ে রাত ৮ পর ওই গৃহবধূ নিজ বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হন। নিখোঁজের পর স্বামী ও তার পিতার পরিবার থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়ে অদ্য পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত),রায়হান কবির জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category