• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাপাহারে ৯৬টি গৃহহীণ পরিবার জমি সহ ঘর পেল

দিনকাল বিডি / ১৩৩ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেয়েছে আরও ৯৬ টি ভূমিহীন গৃহহীন পরিবার।
বুধবার সকাল ১১ টায় গণভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে সারাদেশে ন্যায় নওগাঁর সাপাহার উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে সাপাহার উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার আরো ৯৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল,নামজারী ও খতিয়ান হস্তান্তর করা হয়।
এর আগে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপকার ভোগীদের সাথে কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, উপজেলা আ’লীগের সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুবিধাভোগী গণ উপস্থিত ছিলেন । প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ৯৬ টি গৃহ হস্তান্তর করা হয়। ৯৬ টি বাড়ির মধ্যে নিশ্চিন্তপুর ভেড়াকুড়ি ৩২ টি, ভূমি অফিসের নিকট ৩ টি, নিশ্চিন্তপুর পুলিশ ফাঁড়ির নিকট ১৫ টি, লালচান্দা ৩৬ টি ও রসুলপুরে ১০ টি বাড়ি সুবিধা ভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category