• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাপাহারের ঔষধ ব্যাবসায়ীদের মানব বন্ধন ও ধর্মঘট পালন

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ রবিবার, ৫ মে, ২০২৪

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার ঔষধ প্রশান কর্তৃক হয়রানী মূলক মামলার প্রতিবাদে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁর ডাকে সাপাহারে আজ রবিবার সকাল সন্ধ্যা সকল প্রকার ঔষধের দোকান বন্ধ রেখে প্রতিকী ধর্মঘট ও মানব বন্ধ অনুষ্ঠিত হয়েছে।

কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সাপাহার উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলার সকল ঔষধের দোকান বন্ধ রেখে সদরের ব্যস্ততম এলাকা জিরো পয়েন্টে ঘন্টাকাল ব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে উপজেলার সকল ঔষধ ব্যাবসায়ীদের পক্ষে কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ঔষধ ব্যাবসায়ী মোস্তাক আহম্মেদ অবিলম্বে ঔষধ ব্যাবসায়ীর উপর হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবীতে বক্তব্য প্রদান করেন এবং নওগাঁ জেলা ড্রাগ সুপারের অন্যত্র বদলী সহ ঔষধ ব্যাবসায়ীদের দাবী আদায়

না হলে পরবর্তীতে রাজশাহী বিভাগের ৮জেলায় সকল ঔষধের দোকান পাট বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনে ডাক দেয়ারও হুঁশিয়ার প্রদান করেন। এসময় সাপাহার উপজেলার সকল ঔষধ ব্যাবসায়ীগন উক্ত মানব বন্ধনে অংশগ্রহণ করেন। বক্তব্য শেষে মানব বন্ধনে অংশ নেয়া সকল ঔষধ ব্যবসায়ীগন একটি বিক্ষোভ মিছিল বের করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে মিলিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category