• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে ছাত্রলীগ-যুবলীগের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ সোমবার, ৫ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার:
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর করেছে।
রবিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে রাজশাহী মহানগরীর মতিহার থানার অক্ট্রয় মোড়ে অবস্থিত অফিসে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্রদ্বারা সিটি ক্যামেরা ভাংচুর করে এবং অফিসের সার্টারপাল্লায় ককটেলের বিষ্ফোরণ ঘটায়। যাহা ভিডিও ফুটেজে দেখা যায়। এ নিয়ে সংশ্লিষ্ট পত্রিকায় কর্মরত সাংবাদিকরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান বলেন, সাংবাদিক কোন সংগঠনের নাহে। অত্রএব সাংবাদিকদের প্রতিপক্ষ করবেন না। রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সভাপতি আব্দুল মুগণী নিরো বলেন, সাংবাদিকদের কর্মস্থল পত্রিকা অফিস। সেখানে ককটেল হামলা ও সিসি ক্যামেরা ভাংচুর করা। এটা রিতি মতো নোংড়ামির সামিল। এ ধরনের নোংড়ামি থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের আহবান জানান।

সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সভাপতি এহেসান হাবিব তারা-সহ একাধীক পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category