• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সিলেটে ট্রাফিক পুলিশের অ্যাকশন শুরু রেজিস্ট্রেশন বিহীন অবৈধ সিএনজি বিরুদ্ধে

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিকশা-অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শুধু ব্যাটারি চালিত রিকশাই নয়, রেজিস্ট্রেশন বিহীন অবৈধ ফোরস্ট্রোক সিএনজিসহ সকল অবৈধ যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। আগামি সাতদিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে সিলেট মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা এবং রেজিস্ট্রেশন বিহীন অবৈধ সিএনজি ফোরস্ট্রোকসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিষিদ্ধ ঘোষণা করছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও সিএনজি চালিত ফোরস্ট্রোকের মালিক ও চালকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৭ দিনের মধ্যে যে সমস্ত ফোর স্ট্রোক সিএনজি সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে সে গুলোতে সবুজ রঙের উপরে হলুদ বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে এবং এতদ্বসঙ্গে মেট্রো এলাকার বাইরের ফোর স্ট্রোক সিএনজিতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। মেট্রো এলাকার বাইরের সিএনজি সমূহ মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না।
দেশের প্রচলিত আইনের প্রতি প্রদ্ধাশীল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরীর সম্মানিত নাগরিকগণ, মোটরযান মালিক ও চালকগণকে অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category