• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সীমান্তে স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

দিনকাল বিডি / ৩০৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

সোহেল রানা, যশোরঃ যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় (৭ কেজি ১২গ্রাম ওজনের ৬২পিস) স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় স্বর্ণ বহনের কাজে ব্যবহৃত একটি এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার লক্ষনপুর গ্রামের আমিনুরের চাতালের মোড় নামকস্থান থেকে তাদেরকে আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন-উপজেলা টেংরালী গ্রামের ভেউরদাড়ি পাড়ার মৃত- আবু জাফর মল্লিকের ছেলে নাইম মল্লিক (২১) ও বহিলাপোতা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আজহারুল ইসলাম (২২)।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার (এসপি) জুয়েল ইমরান জানান,গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ পাচারকারীরা স্বর্ণের একটি চালান নিয়ে লক্ষনপুর গ্রামের আমিনুরের চাতালের মোড় দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) ফজলুর রহমান, টুআইসি (এএসআই) ফিরোজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় আন্দলপোতা-বেদেপুকুরের দিক থেকে ছেড়ে আসা একটি এ্যাপাচি আরটিআর লাল রংয়ের মোটরসাইকেলযোগে দুইজন ব্যক্তিকে আসতে দেখে তাদের থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উপস্থিত লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সহকারী কমিশনার (ভূমি) শার্শার উপস্থিতিতে মোটরসাইকেলে তাদের দু’জনের বসার মধ্যবর্তী স্থানে বিশেষ কায়দায় রক্ষিত একটি শপিং ব্যাগ থেকে ৭কেজি ১২ গ্রাম ওজনের ৬২পিস স্বর্ণেরবার পাওয়া যায়।আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা।

এ সংক্রান্তে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শার্শা থানার মামলা নং ০৬, তারিখঃ ০৭/১১/২০২২ খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(ই) এর ১ (অ) রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category