• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

সুন্দরগঞ্জে অবিরাম বর্ষনে তিস্তায় পানি বৃদ্ধি

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গত চার দিন ধরে টানা অবিরাম বর্ষন এবং উজান থেকে আসা ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। অব্যাহত টানা বষনে চরের পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। ভারি বষনে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর , চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি ব্যাপক হারে বেড়ে গেছে। বেসরকারি পানি মাপক যন্ত্রের পরিসংখ্যান মোতাবেক পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সে কারণে চরাঞ্চলের নিচু এলাকায় বসবাসকারি পরিবারগুলে পানিবন্ধি হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে। নৌকা ছাড়া চরাঞ্চলে চলাচল করা সম্ভব হচ্ছে না।

কাপাসিয়া ইউনিয়নের বাদামের চরের ফরমান আলী জানান, চরের মানুষ কষ্ট করতে করতে কঠিন হয়ে গেছে, কারণে ছোটখাট বন্যা তাদের নিকট কষ্ট মনে হয় না। অবিরাম বর্ষনের কারণে পানি বৃদ্ধি পাচ্ছে। এখনও বসতবাড়িতে পানি উঠে নাই। তবে রাস্তাঘাট ডুবে গেছে।

হরিপুরের ডাঙ্গার চরের আকবর মিয়া জানান, গত বৃহস্পতিবার রাত হতে তিস্তার পানি অনেকটা বেড়ে গেছে। অনেক বাড়িতে পানি উঠছে, তবে যোগাযোগ ব্যবস্থা পানিতে তলিয়ে গেছে। সে কারনে নৌকা ছাড়া চলাচল করা সম্ভব হচ্ছে না।

কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মন্জু মিয়া জানান, বৃহস্পতিবার হতে অবিরাম বর্ষনে পানি ব্যাপক হারে বেড়ে গেছে। দূর্র্গম চরে বসবাসকারি পরিবারগুলে পানিবন্ধি হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে গেছে, তবে এখন পর্যন্ত পানিবন্ধির সংবাদ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category