• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সুন্দরগঞ্জে বীজ ও সার বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুম চত্বরে বীজ ও সার বিতরণ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর আমির অধ্যক্ষ মো. একরামুল হক, বিএনপি’র আহবায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, সুন্দরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক মো. মোশারফ হোসেন বুলু, এসএপিপিও সাদেক হোসেন প্রমূখ। পরে প্রণোদনার সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ হাজার ১০০ জন কৃষক প্রণোদনার বীজ ও সার পাবেন। এর মধ্যে ভূট্টা ৫ শত ৭০ জন, সরিষা ২ হাজার ৫০০ জন, মশুর ডাল ৭০ জন। বীজের সাথে প্রতিজন কৃষক ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবে। পর্যায়ক্রমে কৃষকদের মাঝে এইসব ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category