• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র ১০ কেজি করে চাল পেল ৩ হাজার ৬০০ জন অসহায় ও হতদরিদ্র পরিবার।

রোববার উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ ভবনে ভিজিএফ চাল বিতরণ করেন দহবন্দ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম সরকার রেজা। এ সময় উপস্থিত ছিলেন, দহবন্দ ইউনিয়নের কৃষি উপ-সহকারি ছামিউল ইসলাম, সচিব সুজন সরকার, দহবন্দ ইউপি সদস্য আতোয়ার রহমান, আনারুল ইসলাম, মাসুদ রানা, মশিউর রহমান, ফাসিউল ইসলাম প্রমূখ।

দহবন্দ ইউনিয়নের ০৯ ওয়ার্ডের বাসিন্দা আমেনা বেওয়া (৫৫) বলেন, বাবা কয়েক বছর আগে মোর সোয়ামি মারা গেছে অনেক অভাব আর টানা পোড়ার মধ্যে দিয়ে কোনো মতো জীবণ পাড় করতিছোম, যাই হোক রে বাবা ঈদের সময় ১০ কেজি চাউল পালুম, তাও ঈদের দিন ভাত আন্দিয়া খাবার পামো তো। দোয়া করি চেয়ারম্যানোক তাই মোক ছিলিপ খেন দিছে। আল্লাহ তার ভালো করুক।

ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা জানান, ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৩ হাজার ৬০০ জন উপকার ভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category