• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জের সরোবর পার্কে আরেফিন মিডিয়ার মিলন মেলা

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রতি বছর ব্যাপক আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে আরেফিন মিডিয়া বাংলাদেশের বিভিন্ন নামিদামী দর্শণীয় স্থানে পালন করে থাকেন বাৎসরিক মিলন মেলা। ২০২৪ সালের মেঘা ফেস্টিভ্যাল উদযাপন করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের আরেফিন মিডিয়ার নিজস্ব প্রতিষ্ঠান পল্লী অঞ্চলের গ্রামীণ জনপদের বিনোদন কেন্দ্র সরোবর পার্ক এন্ড রিসোর্টে।

উদীয়মান তরুণ শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের অপর নাম আরেফিন মিডিয়া। ঢাকা এবং সুন্দরগঞ্জের মীরগঞ্জ অফিসে কমপক্ষে ২০০ জন বেকার আউট সোর্সিং এর মাধ্যমে তাদের বেকারত্ব দুর করেছেন। সোমবার সকাল হতে রাত পর্যন্ত সেই যুব সমাজের আয়োজন অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচির মিলন মেলা ।

মেগা ফেস্টিভ্যালের এ বারের কর্মসূচির মধ্যে ছিল ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাটমিন্টন, কেরাম প্রতিযোগীতা, লটারি, আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় অংশ নেন সুন্দরগঞ্জ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুধিজন।

থানার ওসি মো. মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অনুভুতি ব্যক্ত করেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিম, উপজেলা মৎস্য অফিসার মো, তারিকুল ইসলাম সাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মমিন মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার মো. মনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. জাফর আহমেদ লস্কর, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মো. খোকন রানা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র সরকার, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদুর রহমান, আরেফিন মিডিয়ার ব্যবস্থাপক মো. আরেফিন আজিজ সরদার সিন্টু, আরেফিন মিডিয়ার স্বত্ত্বাধিকারী মোছা. জেসমিন আক্তার, সিনিয়র ডিজাইনার মো. ছামিউল ইসলাম নীল, মো. রিফাত মিয়া প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রজেক্ট ম্যানেজার মো. তাজমুল ইসলাম সাদ্দাম। মিলন মেলায় উপস্থিত সকল সরকারি কর্মকর্তাকে সম্মাননা স্মারক এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আরেফিন মিডিয়ার ব্যবস্থাপক ও অতিথিবৃন্দ। পরে এক জমকালো সাংস্কৃকিত অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সরোবর পার্ক এন্ড রিসোর্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category