• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: আটক ২

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ শনিবার, ২০ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ২ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২০ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়। আটককৃতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের মো. নুরুল গাজী (৫২) ও খুলনার কয়রা এলাকার মো. আবুল মোড়ল (৪২)
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, শুক্রবার বিকালে সুন্দরবনের ঝাপসী টহল ফাঁড়ির ঝাপসী খালের আগায় বিষ দিয়ে ২ জেলে মাছ শিকার করছিল। এ সময় নিয়মিত টহলে থাকা ঝাপসি টহল ফাঁড়ির বনরক্ষীরা তাদের আটক করে। আটকের পর তাদের কাছ থেকে দুটি বিষের বোতল ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়।তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category