• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় বাঘের লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি পুরুষ প্রাপ্তবয়স্ক বাঘের লাশ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার দিবাগত মধ্যরাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। মৃত অবস্থায় বাঘের ভাসমান মরদেহটি খাল থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ। মঙ্গলবার সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়ন তদন্ত করতে কচিখালি এলাকায় প্রাণিসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছে ।

খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো এ তথ্য নিশ্চিত করে জানান, কি কারনে প্রাপ্তবয়স্ক পুরুষ এই রয়েল বেঙ্গল টাইগারটি মারা গেছে তার সঠিক কারণ জানতে ময়না তদন্ত প্রয়োজন। এজন্য মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলা ও মোড়লগঞ্জ থেকে দুইজন বিশেষজ্ঞ প্রাণিসম্পদ চিকিৎসক শরণখোলা রেঞ্জের কচিখালি বন অফিসে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। বন বিভাগের পক্ষ থেকে মৃত এই বাঘটির চামড়া, দাঁত ও নখ সংরক্ষণ করা হবে। এছাড়া বাঘটির মরদেহ কচিখালীতেই মাটি চাপা দিয়ে রাখা হবে বলে জানান বিভাগীয় এই বন কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category