• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

হাড় কাঁপানো ঠান্ডায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণে সাংসদ শামীম

দিনকাল বিডি / ১৩৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
ফের হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। দ্বিতীয় দফায় গত এক সপ্তাহ ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত হিমেল হাওয়া, ঘন কুঁয়াশা সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরার গতিকে থামিয়ে দিয়েছে। বিশেষ করে উপজেলার ছিন্নমুল অসহায় পরিবারগুলো শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছেন। সেই অসহায় ছিন্নমুল পরিবারদের পাশে দাড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। শনিবার উপজেলার ধোপাডাঙ্গা ও শান্তিরাম ইউনিয়নের একাধিক স্থানে কমপক্ষে ৫ হাজার অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাংসদ শামীম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিলন, ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম মাহাবুব আলম শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাওছার আজম হান্নু, শান্তিরাম ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান পলাশ, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, উপজেলা যুবসংহতির সভাপতি সাইদুর রহমান, কৃষক পাটির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, এমপির বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফি, অটোশ্রমিক পাটির সভাপতি রিপন মিয়াসহ উপজেলা, ইউনিয়ন জাতীয় পাটি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ।
সাংসদ শামীম জানান, ব্যক্তিগত অর্থায়নে তিনি অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। তিনি পর্যায়ক্রমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভায় কমপক্ষে ৫০ হাজার শীতবস্ত্র বিতরণ করবেন। ইতিমধ্যে তিনি অটোশ্রমিক এবং উপজেলার বিভিন্ন এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেছেন। এই প্রাকৃতিক দূর্যোগে অসহায়দের পাশে সকলকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category