• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

১৪ বিজিবির উদ্যোগে বিজিবি দিবস উদযাপন ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবির উদ্যোগে খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০ ডিসেম্বর দুপুর ২ টায় ১৪ বিজিবি ব্যাটালিয়নে বীর মুক্তিযোদ্ধাগণ, ধামইরহাট-পত্নীতলা-সাপাহার সহ বিভিন্ন উপজেলার সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কেক কেটে বিজিবি দিবসের উদ্বোধন করেন ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল হামিদ উদ্দিন পিএসসি। পরে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী ২ জনকে সংবর্ধণা প্রদান করা হয়। সংবর্ধনা উপহার নগদ অর্থ পেয়ে আবেগে আপ্লুত হোন বীর মুক্তিযোদ্ধা জনৈক পুলিশ সদস্য। অনুষ্ঠানে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন, পত্নীতলা ইউএনও রুমানা আফরোজ, ওসি পলাশ চন্দ্র দেব, সাপাহার থানার ওসি হুমায়ন আহমেদ, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, সিনিয়র সাংবাদিক গোল্ডেন চৌধুরী, সাপাহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল আকতার,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক হাফিজুল হক, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সম্পাদক মাসুদ রানা, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হামিদী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category