• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

৩০ হাজার টাকা না দিলে মামলার হুমকি এসআই আজাহারের

দিনকাল বিডি / ২৩০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

রাজশাহী প্রতিনিধি: ৩০ হাজার টাকা না দিলে বাড়ি থেকে ধরে নিয়ে যাবেন এবং মামলা দিবেন বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে আরএমপি কাটাখালী থানার এসআই মোঃ আজাহার।
এ ঘটনায় আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন সাগর (২২) নামের এক যুবক। প্রতিকারের আশায় বিভিন্ন লোকজনের কাছে ছুটে বেড়াচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভুক্তভোগী ওই যুবকের বাড়ি রাজশাহী মহানগরীর উপকন্ঠ কাটাখালী থানাধীন হরিয়ান উত্তর পাড়া গ্রামে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিও যুবক সাগর যা বলছে তুলে ধরা হলো, সে বলে এর আগে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে একটি মিথ্যা মামলা দিয়েছিলো। এরপর সে জামিনে মুক্তি পায়।
১০/১৫ দিনে আগে কাটাখালী থানার আজাহার নামের এক এসআই তাকে ফোন দেয়। বলে এর আগে তুই মামলা খেয়েছিলি। ৩০ হাজার টাকা না দিলে তোকে তোর বাড়ি থেকে ঘুমের মধ্যে তুলে এনে মামলা দিবো। এক সপ্তাহ ধরে সাগরের ফোনে ফোন দিচ্ছে। ব্রেন টর্চার করছে। প্রথমে ৫০ হাজার টাকা চেয়েছিলে। পরে ৩০ হাজার টাকার দাবি করছে।
এ নিয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) ওই যুবকের মুঠো ফোনে ০১৫৭১-৭২৭৩১৩ এই নম্বর থেকে একাধিকবার ফোন দেন কাটাখালী থানার এসআই আজাহার। ভয়ে ওই যুবক ফোন ধরেনি। ভিডিও তাকে সাহায্য চাইতে দেখা ও শোনা যায়।
এ ব্যপারে জানতে চাইলে কাটাখালি থানার এসআই আজাহার প্রথমে বলেন সাগর নামে কাউকে চিনেন না। পরে বলেন সে আমার সোর্স ছিলো। আমাকে ফাঁসাতে ব্ল্যাক মেইল করার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category