• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

৫০ রোগিকে বিনামূল্যে অপারেশন আদমদীঘিতে বেডো‘র উদ্যোগে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে এনজিও সংস্থা বেডোর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ছানিমুক্ত করণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে আদমদীঘির কালাইকুড়ি বেডোর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক আবুর সভাপতিত্বে চক্ষু ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার। বেডোর সমন্বয়কারী সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নওগাঁর ইস্পাহানী চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক ডা: ইউসা আল মেহেদী, ক্যাম্প অর্গানাইজার অলক কুমার, প্রবীন সভাপতি জালাল উদ্দিন শেখ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ার হোসেন, রুহুল আমিন প্রমুখ।

ওইদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৩৫০ জন চক্ষু ছানিমুক্ত করণ ক্যাম্পে রোগিদের চিকিৎসা প্রদান এবং ৫০জন চক্ষু ছানি রোগি শনাক্ত করে সংস্থার অর্থায়নে তাদের বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category