• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

অক্টোবরে উদ্বোধন হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র

দিনকাল বিডি ২৪ / ৫১৪ Time View
প্রকাশঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র। আগামী মাসেই প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করা হবে। কারা প্রশিক্ষণ কেন্দ্রটি একনেকে অনুমোদন হয়েছিল ২০১৫ সালের ৯ জুন। প্রথমে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৭৩ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকা। পাঁচ দফা সময় বাড়ায় ব্যয়ও বেড়ে দাঁড়ায় ৯৪ কোটি টাকায়। রাজশাহী গণপূর্ত বিভাগ-১ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
গণপূর্ত বিভাগের প্রতিবেদন মতে, প্রকল্পটি উদ্বোধনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। প্রায় শতভাগ কাজই সম্পন্ন হয়েছে। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি কারা প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করবেন বলে জানা গেছে।
গণপূর্ত বিভাগের তথ্যমতে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৬৬ একর জমির মধ্যে ২৪ একর জমিতে কারা প্রশিক্ষণ কেন্দ্রটি করা হয়েছে। প্রকল্পের আওতায় তিনতলা এমআই ভবন, পুরুষ ও নারীদের জন্য প্রশিক্ষণ ব্যারাক, প্যারেড গ্রাউন্ড, কোয়ার্টার ও ৫ হাজার ৯৯২ বর্গফুটের একাডেমিক ও প্রশাসনিক ভবনের সঙ্গে নতুন করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, রেইন ওয়াটার হার্ভেস্টিং প্ল্যান্ট, এমআই ভবনে নতুন করে দুটি ফ্লোর সংযোজন, ডাইনিং কাম কিচেনসহ এসি ও লিফট রয়েছে।
কারা অধিদপ্তরের রাজশাহী বিভাগের ডিআইজি কামাল হোসেন সবুজ বাংলাকে জানান, কারা অধিদপ্তরে নতুন নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের কারাগারের সার্বিক নিরাপত্তা বিধান, সুশৃঙ্খল আচরণ, বন্দিদের প্রতি মানবিক আচরণ, সৌজন্যবোধ ও প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে এখানে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন এই কারা প্রশিক্ষণ কেন্দ্রটি আগামী মাসে উদ্বোধন করার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category