• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

অবৈধ ভাবে পুকুর খনন আদমদীঘিতে ভেকু মালিকের এক লাখ জরিমানা

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অবৈধ ভাবে পুকুর খনন ও সরকারি পাকা সড়ক দিয়ে মাটি বহন করে রাস্তা নষ্ট করার অপরাধে এস্কেভেটর (ভেকু) ও ট্রাক্টর মালিক মতিউর রহমানের এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত সোমবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার ভ্রাম্যমান আদালত বসিয়ে এই জরিমানা করেন। অর্থ দন্ডপ্রাপ্ত মতিউর রহমান বগুড়ার শাহাজাহানপুর উপজেলার চুপিনগর উপজেলার মমতাজুর রহমানের ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, মতিউর রহমান নামের ওই ব্যক্তি তার এস্কেভেটর (ভেকু) দিয়ে আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামে অবৈধ ভাবে পুকুর খনন ও খননকৃত পুকুরের মাটি ট্রাক্টরের মাধ্যমে সরকারি পাকা সড়ক দিয়ে বহন করে রাস্তা নষ্ট করছিল। এসময় নির্বার্হি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উক্ত কাজে ব্যবহৃত এস্কেভেটর (ভেকু) ও ট্রাক্টর জব্দ করেন। গত সোমবার দুপুরে নির্র্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ ভাবে পুকুর খনন ও সরকারি পাকা সড়ক দিয়ে মাটি বহন করে রাস্তা নষ্ট করার অপরাধে মতিউর রহমানের ১ লাখ টাকা জরিমানা করে এস্কেভেটর (ভেকু) ও ট্রাক্টর ছেড়ে দেয়ার আদেশ দেন। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category