• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

অসহায় মানুষের প্রিয় নেতা ডা.রফিকুল ইসলাম

দিনকাল বিডি / ১১৩ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।

অসহায়দের আর্থিক অনুদান, বিভিন্ন মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠায় অবদান, গরিব রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং দরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়ে গাজীপুর-৩ আসনে অনন্য নজির তৈরি করেছেন ডা. রফিকুল ইসলাম।

স্থানীয় বিএনপির নেতারা বলছেন, শ্রীপুর উপজেলায় বসবাসকারী হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন এই মানবিক নেতা ডা.রফিকুল ইসলাম। বিএনপি এক কর্মী বলেন, গাজীপুর জেলা বিএনপির

সিনিয়র সহ-সভাপতি ডা.রফিকুল ইসলাম দীর্ঘদিন থেকে এলাকার দরিদ্র মানুষদের আর্থিক স্বচ্ছলতা আনতে নানা ধরণের কর্মমুখী ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া তিনি এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় অনুদান দিয়ে যাচ্ছেন।

বিএনপির আরেক কর্মী বলেন, আমি ব্যক্তিগতভাবে তার সাথে আলোচনা করে বুঝতে পেরেছি তিনি অবহেলিত এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। তিনি বলেন, এমন একজন সৎ ও নির্লোভ মানুষকেই গাজীপুর-৩ আসনে খুব প্রয়োজন বলে তিনি মনে করেন।

আরো একজন বলেন, তিনি সাদা মনের মানুষ। তিনি খুব সহজেই সবার সাথে আন্তরিকভাবে মিশতে পারেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডা. রফিকুল ইসলামকে এমপি হিসাবে দেখতে চান।
তিনি বলেন, রফিকুল ইসলাম ভাই আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

তিনি আমাদের মাধ্যমে সমাজের খেঁটেখাওয়া হতদরিদ্র মানুষের তথ্য সংগ্রহ করেন। এ প্রসঙ্গে ডা, রফিকুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ আমার ভাল লাগে। তার দিক নির্দেশনা মননে ধারণ করে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category