• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আজ সন্ধ্যায় শুরু হচ্ছে সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাস উৎসব

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি ।।
সাগরদ্বীপ সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে শত বছর ধরে উদযাপন হয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। প্রতিবছর নভেম্বর মাসের প‚র্ণিমার তিথিতে বাগেরহাটের প‚র্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলে জাকজমকভাবে পালিত হয় এই উৎসব। আজ ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ধমীয় রীতি অনুয়ায়ি দুবলার চরের আলোরকোলের অস্থাায়ী মন্দিরে রাধাকৃষ্ণের প্রতিমায় প‚জা অর্চণার মধ্যে দিয়ে শুরু হবে তিন দিনের এই রাস উৎসব। ১৬ নভেম্বর ভোরে স‚র্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের প্রথম জোয়ারের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এই মিলন মেলা।
বঙ্গোপসাগরের তীরে দুর্গম ও জনবিচ্ছিন্ন দ্বীপ দুবলার চরের আলোরকোলে রাস উৎসব কবে থেকে পালিত হয়ে আসছে এ নিয়ে রয়েছে নানা মত। তবে এর সঠিক দিনক্ষণ পাওয়া না গেলেও ইতিহাস ঘেটে জানা যায়, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারী হরিভজন নামে এক সাধু ১৯২৩ সালে সুন্দরবনের দুবলার আলোরকোলে প্রথম রাস প‚র্ণিমার পুজা শুরু করেন। ২৪ বছরেরও বেশি সময় ধরে এই সাধু একা একা বনে অবস্থাান করে পুজা উদযাপন করতেন। দুই যুগেরও অধিককাল বনের ফলম‚ল খেয়ে জীবনধারণ করেন তিনি। পরবর্তীতে তার সম্পর্কে আর কিছু জানা যায়নি। এর পর থেকে সনাতন ধর্মের লোকেরা প্রতিবছর রাস প‚র্ণিমার পুজা পালনের জন্য ছুটে যায় দুর্গম বনে। সনতনীদের এই রাস পুজা ধীরে ধীরে রাস মেলায় পরিনত হয়।
সুন্দরবন বিভাগ স‚ত্রে জানা যায়, সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বনবিভাগ ও রাসোৎসব উদযাপন কমিটির সহযোগিতায় প্রতিবছর এই দিবসটি পালিত হয়ে আসছে। এজন্য আলোরকোলে তৈরী করা হয় অস্থাায়ী মন্দির। সেখানে গিয়ে মনোবাসনা পুরণের আশায় পুজা-আর্চনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। নিয়ে যান খাসি-মুরগিসহ মানতের নানা সামগ্রী। এক সময় এই রাস মেলায় প‚ণ্যার্থী ও দেশি-বিদেশি দর্শনার্থী মিলে লক্ষাধিক মানুষের সমাগম হতো। কিন্তু এতো লোকের আনাগোনা ও বাদ্যবাজনায় সংরক্ষিত বনের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্যের ওপর মারাতœক বিরূপ প্রভাব দেখা দেয়। যেকারণে ২০২১ সাল থেকে রাস মেলার আয়োজন বন্ধ করে শুধুমাত্র রাস পুজায় সনাতন ধর্মলম্বীদের উৎসব পালনের সিদ্ধান্ত নেয় বনবিভাগ। প‚ণ্যার্থীদের নিরাপত্তা, হরিণ শিকারিসহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বনরক্ষীসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category