• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আত্রাইয়ে গাড়ী উল্টে ১গরু ব্যবসায়ী নিহত ও আহত ৩

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে একটি ভটভটি গাড়ী উল্টে ১জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
গতকাল শনিবার সকাল ৮ টার দিকে আত্রাই ভবানীগঞ্জ সড়কের তাঁতীপুকুর ব্রীজ সংলগ্ন স্থানে একটি গরু বোঝায় ভটভটি গাড়ী উল্টে ১ জন নিহত ও অপর তিনজনের আহতের খবর পাওয়া গেছে।

নিহত গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম (৪৫)উপজেলার ব্রজপুর গ্রামের কেয়ামত প্রামাণিকের বড় ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রজপুর গ্রামের চারজন গরু ব্যবসায়ী একটি ভটভটি গাড়ী যোগে গরু নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয়ে বাড়ী থেকে ১.৫ কি.মি দুরে তাঁতীপুকুর ব্রীজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ী খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা ঘটনা স্থল থেকে গুরুতর আহত রেজাউল ইসলামকে চিকিৎসার উদ্দেশ্যে উপজেলা সদরে পাঠালে পথে তাঁর মৃত্যু হয়।অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী পাঠানো হয়েছে। এ ব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমি ঘটনার জানার সাথে সাথে তদন্তে পুলিশ পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category