মিতু মনি,আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে অপহরণ ও চাঁদাবাজী মামলায় হাটকালুপাড়া ইউপি মেম্বারসহ ৭ জন এবং মাদকসহ ৩ জন গ্রেফতার ।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। আত্রাই থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ নুরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়াইকুড়ী গ্রামের মৃত আনিছার রহমানের ছেলে ইউপি সদস্য ও হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল-চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম উজ্জল এর বাড়ীতে অভিযান পরিচালনা করে
এসময় ওই বাড়ী থেকে হাটকালুপাড়া ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম উজ্জল (৩৮),একই গ্রামের জফের আলীর ছেলে স্বজল প্রামানিক (২৬), জহুরুলের ছেলে আরাফাত ওরফে আকাশ(২৪),মধু গুড়নই গ্রামের ইউসুফ আলীর ছেলে বাহাদুর শেখ (৩৬),নওগাঁ সুলতানপুর গ্রামের দোস মোহাম্মদ আলীর মেয়ে বৃষ্টি আক্তার (৩৫),
পার নওগাঁ মধ্যপাড়া গ্রামের নিতাই চন্দ্রের ছেলে শুভ সরকার (২৮) ও নওগাঁর খলিশাকুড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে সোহানুর রহমান রাকিব (২২) কে গ্রেফতার করে।
এছাড়া সোমবার দিনগত রাতে উপজেলার বলরাম চক গ্রামের রাখাল চন্দ্রের ছেলে সুজন চন্দ্র(৩৩)কে ৩৬০মিলিলিটার এ্যালকোহল ভরতেতুলিয়া গ্রামের ইচাহাক আলীর ছেলে আসাদুল (২৮) কে দুই গ্রাম হেরোইন ও একই গ্রামের নুরল খন্দকারের ছেলে বাচ্চু খন্দকার (৩৭) কে চার পিস এ্যাম্পুলসহ আটক করা হয়েছে।
আত্রাই থানার ওসি মোঃ তারেকুর রহমান সরকার বলেন,মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া অপহরণ ও চাঁদাবাজী মামলায় গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।