• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আত্রাইয়ে নৌকার নির্বাচনী ক্যাম্পে গুপ্ত হামলা চালিয়ে ভাংচুর

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই -রাণীনগর) আসনে আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাতিয়াপাড়ায় অবস্থিত নৌকার নির্বচনী ক্যাম্পে রাতের অন্ধকারে কে বা কাহারা গুপ্ত হামলা চালিয়ে আসবাবপত্র ভেঙে নৌকার নির্বচনী পোস্টার ছিড়ে ফেলে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে আত্রাই উপজেলার হাতিয়াপাড়া গ্রামে, এতে করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান, রবিবার সন্ধ্যা থেকে রাত্রী সাড়ে আট’টা পর্যন্ত আমরা এলাকার নেতা কর্মীদের সুসংগঠিত করে নৌকার প্রচার প্রচারনা করে বাড়িতে চলে আসি। গভীর রাতের অন্ধকারে কে বা কাহারা নৌকার এই ক্যাম্পটিতে গুপ্ত হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে নৌকার পোস্টার ছিড়ে পালিয়ে যায়। সে সময় কাউকে চিহ্নিত করা যায়নি।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও এ আসনে আ’লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে এ আসনের সাধারণ মানুষ আমাকে আবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন, আমার এ জনপ্রিয়তা দেখে একটি কুচক্র মহল রাতের আঁধারে আমার নৌকার নির্বাচনী ক্যাস্পে গুপ্ত হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করেছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, রাতের আধাঁরে নৌকার নির্বাচনী ক্যাম্পে গুপ্ত হামলা দিয়ে আসবাবপত্র ভাংচুর করেছে দুর্বৃত্তরা।এসব ঘটনায় আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি,তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category