• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আত্রাইয়ে বিষ্ফোরক মামলার আসামীসহ তিনজন গ্রেফতার ১০২৫পিস এ্যাম্পুল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাই থানাপুলিশ ও সেনাবাহীনি পৃথক অভিযান চালিয়ে বিষ্ফোরক মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। এসময় ১০২৫পিস এ্যাম্পুলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, সোমবার সকালে থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচুপুর গ্রামের মৃত গনি প্রামানিকের ছেলে আহাদ আলী (৫২) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন হোসেন (২০) গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল করিম জানান,গত ৬অক্টোবর বিহারীপুর গ্রামের আব্দুল মজিদের দায়েরকৃত বিষ্ফোরক মামলায় জরিত থাকার সন্দেহে আহাদ ও সুমনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রোববার সন্ধায় উপজেলার রেলষ্টেশন এলাকায় একটি ফার্মেসির দোকানে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে রিফাত হোসেন (১৯) নামে এক যুবককে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ১০২৫পিস এ্যাম্পুলসহ আটক করা হয়। আটক রিফাত নওগাঁর রাণীনগর উপজেলার গুয়াতা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। আটক রিফাতের বিরুদ্ধে রোববার রাতেই আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি সাহাবুদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category