• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আত্রাইয়ে ১১জন মাদক সেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার ভরতেতুলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডিতদের বিকেলেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
‎ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন জানান, উপজেলার ভরতেতুলিয়ার সেভেনস্টার এলাকায় মাদকের আড্ডা চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় ১১জন মাদক সেবীকে আটক করে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(১) ধারা অনুযায়ী অবৈধ মাদক দ্রব্য হেরোইন ও গাঁজা সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এর মধ্যে ভরতেতুলিয়া গ্রামের ইমতিয়াজ হোসেনের ছেলে ইফতেখার আলী বিলাস (২৯) কে এক বছর,মৃত মসলেম উদ্দীনের ছেলে আব্দুস সালাম (৪২) কে তিন মাস,কচুয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে রাজু (৩০) কে তিন মাস,ভরতেতুলিয়া গ্রামের নূরল ইসলামের ছেলে বাবু খন্দকার (৪৫) কে তিন মাস,একই গ্রামের আব্দুল মালেকের ছেলে রাজিব (২৮) কে ছয় মাস,আব্দুর রাজ্জাকের ছেলে কাওছার প্রামানিক (২২) কে ছয় মাস,আব্দুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (৩৬) কে ছয় মাস,মহেন্দ্র হাওলাদের ছেলে ঝুন্টু হাওলাদার (৩২) কে ছয় মাস,মোজাফ্ফর হোসেনের ছেলে জনি প্রামানিক (২৭)কে ছয় মাস,ফজলুর রহমানের ছেলে আব্দুর রহমান সরদার (৩৩) কে ছয় মাস এবং নূরল হকের ছেলে বাচ্চু (৩৭) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,দন্ডিত ১১জনকে বিকেলেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category