• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে অপহরণ ধর্ষণ ও প্রতারনাসহ বিভিন্ন মামলায় নারীসহ গ্রেফতার-৪

দিনকাল বিডি / ২২১ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অপহরণ ধর্ষণ ও প্রতারনাসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে নারীসহ চার পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল পূর্বপাড়ার আজিজুল হকের ছেলে শাকিলকে অপহরন ও ধর্ষন মামলায়, আদমদীঘি সদর ইউপির মন্ডবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল প্রামানিককে প্রতারনা মামলায়, কুন্দগ্রাম ইউপির বশিকোড়া খাঁ পাড়ার আজিমুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনকে ধর্ষন চেষ্টা ও সান্তাহার ইউপির উথরাইল গ্রামের বুলু প্রামানিকের মেয়ে দুলি আক্তারকে এনআইএ্যাক্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি তদন্ত জিল্লুর রহমান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category