• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে অস্ত্রসহ গ্রেফতার দুইজন

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বুলবুল আহম্মেদ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে অপরাধ সংঘটিত করতে পারে সন্ধেহে ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার ১৪ নভেম্বর রাত সাড়ে ৩টায় তাদের ছাতিয়ানগ্রাম বাজার থেকে আটক করা হয়। আটকৃতরা হলেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের আশরাফুল ইসলামের ছেলে রাফিক সরকার ওরফে রাফি (২২) ও রুহুল আমিন ওরফে হেলালের ছেলে খন্দকার ফারুক ওরফে মেজবাহ (২২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাতে আদমদীঘি থানা পুলিশ ছাতিয়ানগ্রাম এলাকায় রাত্রিকালিন টহল দেওয়ার সময় ওই দিন রাত সাড়ে ৩টায় ছাতিয়ানগ্রাম ইউপি’র মসজিদের সামনের রাস্তায় রাফিক সরকার ও ফারুক নামের ওই দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে তাদের দেহ তল্লাশি করে লুঙ্গি ও সার্টের পিছনে অভিনব কায়দায় লুকানো ধরালো বড় ধরণের দুইটি বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউরল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা রুজু করে মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category