• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ইরি মৌসুমের শুরুতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি কৃষকরা দিশেহারা

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
চলতি ইরিবোরো আবাদে সেচ দেয়ার শুরতেই বগুড়ার আদমদীঘিতে আবারো পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারী) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পালোয়ানপাড়া ইরিস্ক্রীমের মাঠ থেকে এ বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি যায়। ইরি-বোরো আবাদে সেচ দেয়ার মুহুর্তে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

জানাযায়, গত কয়েক দিন পুর্বে আদমদীঘি উপজেলার মটপুকুরিয়া মাঠ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। এরপর গত বৃহস্পতিবার রাতে পালোয়ানপাড়া গ্রামের ইরিস্ক্রীমের মাঠ থেকে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক ট্রান্সফরমার ও যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। বর্তমানে ইরিবোরোর ভরা মৌসুমে জমিতে পানি সেচ দেয়ার মুহুর্তে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির প্রবনতায় কৃষকরা সঠিক সময়ে জমিতে পানি সেচ দিয়ে ধানের চারা রোপন করতে পারবে কিনা এ নিয়ে দু:চিন্তাই পড়েছেন।

কৃষক মোহাম্মাদ আলী ও রোস্তম আলী জানান, ইরিস্কীমে পানি সেচ দেয়ার মুহুর্তে ট্রান্সফরমার চুরির ঘটনা তারা দিশেহারা হয়ে পড়েছেন। বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি রোধে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে পালোয়ানপাড়া গ্রামের কৃষকরা প্রাশাসনের দৃষ্টি কামনা করেছেন। এ ঘটনায় আদমদীঘি থানায় অবহিত করা হয়েছে বলে গ্রামবাসি জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category