• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে এ্যাম্পলসহ মাদক কারবারি গ্রেপ্তার

দিনকাল বিডি / ১০২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে ৪৫পিস নেশার এ্যাম্পল ইনজেকশনসহ ঠান্ডু মিয়া (৫৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলার সান্তাহার ফুসুওয়ালী মসজিদের পাশে জনৈক রাশেদের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঠান্ডু মিয়া আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার ফুসুওয়ালী মসজিদের পাশে জনৈক রাশেদের বাড়ির সামনে মাদক বেচা কেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৪৫পিস নেশাজাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ মাদক কারবারি ঠান্ডু মিয়াকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ঠান্ডু মিয়ার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category