• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে নারীসহ গ্রেফতার-১১

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ শনিবার, ৬ মে, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মারপিট ও এনআইএ্যাক্ট মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে নারীসহ ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৫ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার গোড়গ্রাম ও ছোটআখিড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি সদর ইউপির গোড়গ্রামের আল-আমিন, সুমন প্রামানিক, আতিকুর সরদার, তার ভাই রকি সরদার ও জামিদুল সরদার, ছাতিয়ানগ্রাম ইউপির ছোটআখিড়া গ্রামের শাহিন, তার ভাই মানিক, আক্কাছ আলী ওরফে রাখাল, সুলতানা বেগম ও বিজলী বেগম। এছাড়া এনআইএ্যাক্ট মামলায় সান্তাহার ইউপির পশ্চিম ছাতনি গ্রামের শিল্পী বেগমকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার ( ৫ মে) রাতে মারপিটসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার (৬ মে) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category