• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে কৃষক-কৃষানীদের চার দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন উদ্ধোধন

দিনকাল বিডি / ১৮৮ Time View
প্রকাশঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে পল্লী উন্নয়ন দল/সমিতির সুফল ভোগীদের অংশ গ্রহনে চার দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন করা হয়েছে। গতকাল সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে এ প্রশিক্ষন কর্মশালা উদ্ধোধন করা হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালা উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান, কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান,পল্লী উন্নয়ন অফিসের জুনিয়র হিসাব রক্ষক এনামুল হক প্রমুখ। চার দিনব্যাপী এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ৪০জন কৃষক-কৃষানীকে মাঠ পর্যায়ে ফসল উৎপাদন বৃদ্ধিসহ কৃষি ক্ষেত্রে নানা দিক নিয়ে প্রশিক্ষন দেয়া হবে বলে সংশ্লিষ্ট আয়োজকরা জানান।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category